গঠনতন্ত্র ও নীতিমালা

Begum Iqbal Zakir Hossain Girls' Alumni Association (BIZHGAA)

প্রস্তাবনা (Preamble)

আমরা, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আজীবন আত্মিক বন্ধনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা সুদৃঢ় করার লক্ষ্যে Begum Iqbal Zakir Hossain Girls Alumni Association (BIZHGAA) প্রতিষ্ঠা করিলাম।

আমরা বিশ্বাস করি, একটি বিদ্যালয় কেবল শিক্ষা অর্জনের স্থান নয়; এটি মানুষের চরিত্র গঠন, মূল্যবোধের বিকাশ, বন্ধুত্বের ভিত্তি নির্মাণ এবং আজীবন পরিচয়ের সূতিকাগার। সেই বিশ্বাসকে ধারণ করে আমরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সুসংগঠিত, অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার করছি।

আমাদের প্রত্যয় শিকড়ের টানে, প্রাণের বন্ধনে।

এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তা করা, শিক্ষা, সংস্কৃতি, মানবকল্যাণ, নেতৃত্ব বিকাশ, পেশাগত সহযোগিতা এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শক্তিশালী, প্রগতিশীল ও আদর্শ অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ।

পূর্ণাঙ্গ গঠনতন্ত্র (PDF)

সংগঠনের বিস্তারিত লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ম কানুন ও কার্যাবলী সম্পর্কে জানতে মূল গঠনতন্ত্রটি (Founding Edition Version 1.0) ডাউনলোড করুন।

ডাউনলোড করুন

প্রতিজ্ঞা (Oath)

"আমরা অঙ্গীকার করছি যে, বিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখব; প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও মানবিক বন্ধন অটুট রাখব; এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অ্যালামনাই সংগঠন গড়ে তুলতে সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রয়াসে কাজ করে যাব।"

সংগঠনের প্রকৃতি

  • অলাভজনক(Non-Profit)
  • অরাজনৈতিক(Non-Political)
  • অসাম্প্রদায়িক(Non-Sectarian)
  • স্বেচ্ছাসেবী(Voluntary)
  • গণতান্ত্রিক(Democratic)
  • অন্তর্ভুক্তিমূলক(Inclusive)

* কোনো রাজনৈতিক দল, ধর্মীয় মতবাদ বা ব্যক্তিগত স্বার্থের পক্ষে সংগঠনকে ব্যবহার করা যাবে না।

মূলমন্ত্র (Motto)

Connect • Empower • Inspire

  • CONNECT (সংযুক্তি):প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আজীবন যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য ও আত্মিক সম্পর্ক সুদৃঢ় করা।
  • EMPOWER (ক্ষমতায়ন):জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পদের পারস্পরিক বিনিময়ের মাধ্যমে একে অপরকে সক্ষম করে তোলা।
  • INSPIRE (অনুপ্রেরণা):শিক্ষা, নৈতিকতা, নেতৃত্ব ও সমাজসেবার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা।

লোগোর প্রতিটি অংশের ব্যাখ্যা (Logo Analysis)

১. বৃত্তাকার আকৃতি

ঐক্য, ধারাবাহিকতা, আজীবন সম্পর্ক এবং চিরস্থায়ী বন্ধনের প্রতীক। এর কোনো শুরু বা শেষ নেই।

২. নেভি ব্লু বর্ডার

বিশ্বাস (Trust), মর্যাদা (Dignity), স্থিতিশীলতা এবং শৃঙ্খলার প্রতীক। এটি সংগঠনের দৃঢ়তা প্রকাশ করে।

৩. গোল্ডেন ডাবল বর্ডার

উৎকর্ষ, সাফল্য, সম্মান এবং গৌরবময় ঐতিহ্যের প্রতীক। এটি প্রতিষ্ঠানের মর্যাদা নির্দেশ করে।

৪. খোলা বই (Open Book)

জ্ঞান, শিক্ষা, মুক্তচিন্তা এবং আজীবন শিক্ষার প্রতীক। এটি পুরো লোগোর Foundation বা ভিত্তি।

৫. আলোকশিখা (Torch)

জ্ঞানের আলো, নেতৃত্ব, প্রেরণা এবং আলোকিত সমাজের প্রতীক। এটি শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্বজনীন প্রতীক।

৬. তিনটি মানব অবয়ব

অতীতের প্রবীণ অ্যালামনাই, বর্তমান নেতৃত্ব এবং ভবিষ্যতের নবীন অ্যালামনাইদের একটি প্রজন্ম সৃষ্টির প্রতীক।

সদস্যের শ্রেণিবিন্যাস

Life Member (আজীবন সদস্য)

নির্ধারিত এককালীন সদস্য ফি প্রদান করে সংগঠনের স্থায়ী সদস্যপদ গ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থী। তাঁরা সাধারণ সভায় অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকারী হবেন।

Honorary Member (সম্মানসূচক সদস্য)

সংগঠনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে মনোনীত ব্যক্তি। তাঁরা ভোটাধিকার বা নির্বাচনে অংশগ্রহণের অধিকারী হবেন না।

সাংগঠনিক কাঠামো

সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি (Executive Committee) গঠন করা হবে, যার পদসমূহ নিম্নরূপ:

সভাপতি
সিনিয়র সহ সভাপতি
সহ সভাপতি
সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক
সহ সাধারণ সম্পাদক
সাংগঠনিক সম্পাদক
কোষাধ্যক্ষ
দপ্তর সম্পাদক
প্রচার ও প্রকাশনা সম্পাদক
তথ্য ও প্রযুক্তি সম্পাদক
সাংস্কৃতিক সম্পাদক
সমাজকল্যাণ সম্পাদক
ক্রীড়া সম্পাদক

প্রাতিষ্ঠানিক মূল্যবোধ

"গণতান্ত্রিক অংশগ্রহণ (Participatory Governance), জবাবদিহিতা (Accountability), নৈতিক আচরণ (Ethical Conduct), তথ্য সুরক্ষা (Data Privacy), স্বেচ্ছাসেবীর চেতনা (Volunteerism) এবং সমতা ও অন্তর্ভুক্তি (Equality & Inclusion) এই নীতিগুলো BIZHGAA এর সাংগঠনিক সংস্কৃতির ভিত্তি হিসেবে বিবেচিত হবে।"